কুড়িগ্রাম প্রতিনিধি: সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে গত দুই মাসের ব্যবধানে শনিবার (১২ জুন) ৩২ জনের নমুনা পরীক্ষায় ১৮ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। যা গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ শনাক্ত বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ সিভিল সার্জন ডা. মোঃ হাবিবুর রহমান।
এর আগে গত ১ জুন জেলায় সর্বোচ্চ ১১ জনের দেহে করোনা সনাক্ত করা হয়। এরপর গত ৫ জুন ২০ জনের নমুনায় ৯ জন, ৯ জুন ৩১ জনের নমুনায় ১০ জন করোনা পজেটিভ শনাক্ত হয় কিন্তু গত কয়েকদিন থেকে কুড়িগ্রামে প্রতিনিয়ত করোনা সনাক্ত হচ্ছে এবং শনিবার যেভাবে ১৮ জনের দেহে কোভিড শনাক্ত হয়েছে তা আমাদের জন্য ভিন্ন বার্তা দিচ্ছে।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, কুড়িগ্রামে এখন পর্যন্ত মোট ১ হাজার ৩১৭ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এর মধ্যে ২৫ জন মারা গেছেন এবং ১ হাজার ২০৮ জন সুস্থ হয়েছেন। জেলায় মোট ৩৩ হাজার ৭৫৩ জনকে দুই ডোজ টিকা দেওয়া হয়েছে।
