ভলান্টিয়ার প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সাভারের আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে স্ত্রীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে আশুলিয়ার ডেন্ডাবরে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম শাহারিয়ার সোহেল ও অভিযুক্ত ব্যক্তি তার স্ত্রী আফসানা।
সোহেলের স্ত্রী আফসানা অভিযোগ করেন, প্রায় ১৩ বছরের সংসার হলেও পরকীয়ায় আসক্ত সোহেল।
পুলিশ বলেন, আহত ব্যক্তির মা বাদী হয়ে থানায় একটি অভিযোগ করেছেন। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত আফসানাকে আটক করা হয়।