ভলান্টিয়ার (কুড়িগ্রাম) প্রতিনিধি: আজ ইউনিয়ন পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা/ ২৩ কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতায় ভিতরবন্দ ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
এ সময় উপস্থিত ছিলেন ভিতরবন্দ ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষিকা উম্মে কুলসুম, ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
সামাজিক সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতায় আরও উপস্থিত ছিলেন গ্রীন ভিলেজ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ভিতরবন্দ জে ডি একাডেমির সহকারী শিক্ষক (গণিত) এম রশিদ আলী সহ অন্যান্য অতিথিবৃন্দ।
