ভলান্টিয়ার প্রতিনিধি: ভলান্টিয়ারি সার্ভিস ওভারসি এর আয়োজনে আজ কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এন্ড কলেজের হলরুমে গ্রীন ভিলেজ ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এম রশিদ আলী সভাপতি ও বেনজির পায়েল কে সাধারণ সম্পাদক করে ভিএসও কুড়িগ্রাম জেলা কমিটি গঠন করা।
প্রোগ্রাম চলমান সময় ভিডিও বার্তায় কথা বলেন ভিএসও এর প্রতিনিধি নাহিদা খানম।
এ সময় ভিএসও এর প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ ইলিয়াস হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ হারুন অর রশিদ।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন এমজেএসকেএস এর প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম, ভিএসও রংপুর বিভাগের সহ-সভাপতি মোঃ জামাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল হক সুজন, এফোরটি প্রজেক্টের কো অর্ডিনেটর মোঃ রবিউল ইসলাম, শিক্ষক মোঃ আমিনুল ইসলাম সহ অন্যান্য অতিথিবৃন্দ।
২৩ সদস্য কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দের মধ্যে সহ-সভাপতি রেজওয়ানা হাবিবা, সাদিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব, হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক নাসির হোসেন, রতন কুমার, রাবেয়া খাতুন সহ অন্যান্য সদস্যবৃন্দ।
