ভলান্টিয়ার প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার অসহায় দরিদ্রদের মাঝে রশিদ মন্ডল ফাউন্ডেশন কর্তৃক ঈদ উপহার এর শুভ উদ্বোধন করেন কেদার মহিলা কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন রশিদ মন্ডল ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান (মিজান) এবং ভিতরবন্দ জে ডি একাডেমির সহকারী শিক্ষক গ্রীন ভিলেজ এর প্রতিষ্ঠাতা এম. রশিদ আলী।

আজ বিকেলে সংগঠনটির নাগেশ্বরী কার্যালয়ে ঈদ উপহার উদ্বোধন করার সময় অসহায় দরিদ্র পরিবার প্রধান ও অন্যান্য স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।