ভলান্টিয়ার প্রতিনিধি: “তৌসিফ ইকবাল একজন সফল প্রকৌশলী হবে ইনশ্আল্লাহ”
তোসিফ এর পিতা।
তৌসিফ ইকবাল তাঁর ছাত্র জীবনে প্রাথমিকে টেলেন্টপুলে বৃত্তি, জুনিয়রে টেলেন্টপুলে বৃত্তি, এসএসসিতে দিনাজপুর বোর্ডে দ্বিতীয় স্থান, এইচএসসিতে দিনাজপুর বোর্ডে পঞ্চম স্থান পেয়েছিল।
উচ্চ শিক্ষায় ভর্তি যুদ্ধে নিম্নোক্ত পাঁচটি প্রতিষ্ঠান- যশোর মেডিকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এ সুযোগ হয়।
কিন্তু, শেষ পর্যন্ত ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নে বুয়েটে ২০১৭-২০১৮ সেশনের হয়ে পড়ালেখা কোর্স সমাপ্ত করে।
তৌসিফ ইকবাল এর পিতা কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ স্নাতক মহাবিদ্যালয়ের অধ্যাপক মোঃ আবুল হোসেন খোকা তার ছেলের জন্য দোয়া চেয়ে বলেন, “তৌসিফ ইকবাল আল্লাহর রহমতে আমার মনকে পরিতৃপ্ত করেছে। আমি মনে করি সে একজন সফল প্রকৌশলী হবে ইনশ্আল্লাহ। তৌসিফ ইকবাল এর জন্যে আমি সবার কাছে দোয়া চাই।”