ভলান্টিয়ার ( রংপুর) প্রতিনিধি: রংপুর বিভাগীয় যুব ফোরামের কমিটি গঠন করা হয়। ৪ মে ভলান্টিয়ার সার্ভিস ওভার্সিসের আয়োজনে, রংপুর এনজিও ফোরাম সভা কক্ষে পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য (ওএনএইচ) এর বিভাগীয় কর্মশলা বাস্তবায়নের লক্ষ্যে দিনব্যাপী প্রস্তুতিমূলক কর্মশালা ও রংপুর বিভাগীয় যুব ফোরামের কমিটি গঠন করা হয়।

প্রধান আলোচক ছিলেন ভিএসও’র প্রজেক্ট ম্যানেজার শফিকুর রহমান, আলোচনা করেন রংপুর বিভাগীয় প্রজেক্ট কো-অর্ডিনেটর ইলিয়াছ আলী ।
রংপুর বিভাগের ৮ জেলার যুব ফোরামের সভাপতি, সাধারন সম্পাদকের উপস্থিতে সারপুকুর যুব ফোরাম পাঠাগারের সভাপতি মোঃ জামাল হোসেন (লালমনিরহাট) রংপুর বিভাগীয় কমিটির সভাপতি, দিপ্তমান গ্রæপরে চেয়ারম্যান আব্দুল মোমেন (নীলফামারী) সাধারন সম্পাদক, তারুণ্যের আলো যুব কল্যাণ সংস্থার (লালমনিরহাট) সভাপতি শহিদ ইসলাম সুজন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়।

কমিটিরি অন্যান্য সদস্যরা হলেন এম. রশিদ আলী (কুড়িগ্রাম)সিনিয়র সহ-সভাপতি, জাহাঙ্গীর কবির(গাইবান্ধা) সহ-সভাপতি, মো. মাঝু মিয়া (রংপুর) যুগ্ন-সাধারন সম্পাদক,আল আমিন খন্দকার (পঞ্চগড়) অর্থ-সম্পাদক, সোহেল রানা (রংপুর) দপ্তর সম্পাদক,আল-আমিন অর্নব (দিনাজপুর) যোগাযোগ বিষয়ক সম্পাদক,হাবিবুর রহমান হাবিব (ঠাকুরগাও) প্রচার সম্পাদক, ফরিদুল ইসলাম (দিনাজপুর) সহ-প্রচার সম্পাদক,শামিম সরকার (গাইবান্ধা) সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, মারুফ খান (নীলফামারী) শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক,রতন কুমার (কুড়িগ্রাম) যুব ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, ওয়াসিম আকরাম (পঞ্চগড়) ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক, শাহাদত হোসেন (ঠাকুরগাও) স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়।