ভলান্টিয়ার (কুড়িগ্রাম) প্রতিনিধি: আজ সকালে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী এরিয়ার প্রসপারিটি ভিতরবন্দ শাখায় কিশোরী ক্লাবের মাধ্যমে জে ডি একাডেমি মাঠে পুষ্টি মেলা/২৩ অনুষ্ঠিত হয়।
প্রসপারিটি ইইউ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে প্রত্যন্ত অঞ্চলের অতিদরিদ্র মানুষের কাছে পুষ্টি ও স্বাস্থ্য সচেতনতা পৌছে দেওয়ার লক্ষ্যে এ পুষ্টি মেলা/২৩ আয়োজন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ভিতরবন্দ জে ডি একাডেমির সহকারী শিক্ষক (গণিত) এম. রশিদ আলী ও ফখরুল ইসলাম নয়ন।
এ সময় কিশোরীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাইরুল আলম (শাখা ব্যবস্থাপক), ভিতরবন্দ জে ডি একাডেমির শিক্ষক হামিদুর ইসলাম, মনিরুল ইসলাম নয়ন এবং হাবিবুর রহমান (এটিও নিউট্রিশন), খোরশেদ আলম, (এটিও নিউট্রিশন), মোঃ নাছিরউদ্দিন লিওন (এটিও লাইভলিহুড), ইলিয়াস হোসেন (এটিও লাইভলিহুড)
সহযোগিতা করেন উক্ত শাখার সিএনএইচপি রিনা আক্তার, হোসনে আরা, মোছাঃ রাশিদ আক্তার।