ভলান্টিয়ার (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর ও মুরাদ নগর বাজারে গোপন তথ্যের ভিত্তিতে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের একটি টিম আজ অভিযান পরিচালনা করে ১ জন আসামী সহ ৩০ টি সবুজ টিয়া জব্দ করা হয়েছে। তথ্যনুযায়ি এই এলাকায় ইতোপূর্বে কোন ধরনের বন্যপ্রাণী সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করা হয় নি।
এ সুযোগকে কাজে লাগিয়ে এক শ্রেনীর বন্যপ্রাণী ব্যবসায়ী এই এলাকায় এ সকল বন্যপ্রাণী জনসম্মুখে বিক্রি করে আসছিল। আসামীর বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা প্রকৃয়াধীন।
এই অভিযানের পর উক্ত এলাকায় জনসচেতনতামূলক প্রচার প্রচারণা ও লিফলেফ বিতরণ করা হয়।
