ভলান্টিয়ার প্রতিনিধি: ভিএসও বাংলাদেশ রংপুর বিভাগীয় ইয়ুথ ফোরাম এর আয়োজনে বিভাগীয় কমিশনার এর কার্যালয়ে আজ সকালে ৮ টি জেলার স্বেচ্ছাসেবকদের মধ্যে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে কুড়িগ্রাম জেলার গ্রীন ভিলেজ ফাউন্ডেশন এর চেয়ারম্যান এম রশিদ আলী নির্বাচিত হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান।
ন্যাশনাল ভলান্টিয়ার এওয়ার্ড রংপুর বিভাগীয় প্রোগ্রামে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আবু জাফর মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভিএসও বাংলাদেশ প্রজেক্ট ম্যানেজার মোঃ সফিকুর রহমান, মেন্টর মোঃ ইলিয়াস আলী, বিচারক মন্ডলী এবং রংপুর বিভাগের ২৪ জন সনদ প্রাপ্ত ভলান্টিয়ার।
