ভলান্টিয়ার প্রতিনিধিঃ ২৯ জানুয়ারি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের সুবল পাড় এলাকায় দুই দিন ধরে বনবিড়াল নিয়ে বিপাকে পড়েছে মানুষজন।বন্য প্রানী অধিদপ্তরকে খবর দিয়ে সাড়া না পেলে অবমুক্ত করতে পাশে দাড়ায় সামাজিক সংগঠন গ্রীন ভিলেজ নামে একটি সংগঠন।পরে গ্রীন ভিলেজের সদস্যগণ অবস্থান নিয়ে বন বিড়ালগুলোকে নিরাপদ আশ্রয়ে ফিরে যেতে সহযোগিতা করেছেন তারা।
সোমবার ২৯ জানুয়ারি দুপুরে থেকে রাত অব্দি উপজেলার কেদার ইউনিয়নে বন বিড়ালগুলোর পাশে অবস্থান নেন তারা।
জানা গেছে,কুড়িগ্রামের আরটিভি এর সাংবাদিক চঞ্চল খান মাধ্যমে নাগেশ্বরী উপজেলার সুবলপার এলাকায় তিনটি বন বিড়ালের সন্ধান মিলে। দুদিন ধরে উদ্ধার হওয়া বন বিড়াল তিনটির কোন সুব্যবস্থা হয়নি পরে স্থানীয় সামাজিক সংগঠন
গ্রিন ভিলেজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এম রশিদ আলী এর নজরে আসলে সংগঠনের সদস্য কেদার ইউনিয়ন যুব সংগঠন এর সভাপতি মোঃ এরশাদুল হক এবং সাধারণ সম্পাদক মোঃ মাইনুল ইসলাম কর্তৃক বন বিড়ালের বাচ্চা তিনটি তার মায়ের আবাসস্থলের আশেপাশে এলাকায় ছেড়ে দেওয়া হয়।
বন বিড়াল উদ্ধার করা যুবক মোঃ রানা মিয়া বলেন, আমিসহ কয়েকজন যুবক বন বিড়ালগুলো উদ্ধার করে বিপদে পড়েছি।বন্য প্রানী অধিদপ্তরের সাথে যোগাযোগ করেও কোন ব্যবস্থা নেন নাই।এর পর গ্রীন ভিলেজ সদস্যরা এসে বন বিড়ালগুলোকে নিরাপদ আশ্রয়ে ফিরে যেতে সাহায্য করেছে।
বন বিড়ালকে অবমুক্ত করতে পাশে থাকা গ্রীন ভিলেজ ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বলেন, গ্রীন ভিলেজ ফাউন্ডেশন সামাজিক কাজের অংশ হিসেবে বন্যপ্রানী নিয়ে নিয়মিত কার্যক্রম চালিয়ে আসছে।
গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এম রশিদ আলী বলেন, বন বিড়ালের ৩ টি বাচ্চা নিয়ে নিউজ বাংলায় সংবাদটি দেখে ঐ এলাকার সদস্যদের পাঠাই এবং তা নিরাপদে তার মায়ের আবাসস্থলের আশেপাশে ছেড়ে দেয়। যেহেতু, গ্রীন ভিলেজ ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী কাজের পাশাপাশি জলবায়ু পরিবেশ ও বন্যপ্রানী নিয়ে নিঃস্বার্থ ভাবে কাজ করে আসছে, তাই আমাদেরও এটি কর্তব্যের মধ্যে পড়ে বলে আমি মনে করি।
