ভলান্টিয়ার প্রতিনিধি: জেলা প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রাম এর আয়োজনে আজ শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী সচেতনতা সৃষ্টিতে প্রশিক্ষক/ মেন্টর তৈরির লক্ষ্যে মাদক বিরোধী কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ সময় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রামের সহকারী পরিচালক মোঃ আবু জাফর এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর বিভাগের অতিরিক্ত পরিচালক মোঃ আলী আসলাম হোসেন, পৌর মেয়র কাজিউল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মোঃ শামছুল আলম মহোদয়।
কর্মশালায় কুড়িগ্রাম জেলার ৫০ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।