লেখক: দিলারা হাফিজ
ঈশ্বর আসেন ছুটে আমার কেবিনে
আত্মার জলেই ধুয়ে দেন যে অসুখ,
মাঝে মধ্যে আমি যাই তার চিকিৎসা নিতেই,
জীবন-ঝোঁপের নিচে যতসব খয়েরির ক্ষত।
তার ম্যালা রোগী,কেউ—খুব সিভিয়ার,
নতুন চরের বাঁকে—কেউবা অভিধা!
লাইফ সাপোর্টে,হয়তো বা কেউ কেউ
বেডসোরে বিপন্ন ঐ কুষ্ঠের সহোদর…
উত্তরণের অপেক্ষায় কেউ আবার
তসবিহ হাতে আরো বেশি চিত্রময়!
সকল পথেই আমি অগুরু সন্ধানে
ডুবে যাই লক্ষ্য বছরের নিম্নভূমি ।
