ভলান্টিয়ার প্রতিনিধি: কুড়িগ্রাম সদর উপজেলার রাজারহাটের সতিবাড়ির এলাকার শহিদুল ইসলাম এর গবাদিপশু মশা থেকে নিরাপদ রাখতে প্রতিরাতের ন্যায় গোয়ালঘরে গতরাতেও কোয়েল জ্বালিয়ে রাখে, কিন্তু ভাগ্যের কি পরিনাম সেই কোয়েলের আগুন গোয়ালঘরে লাগলে তার ৪ টি গরু, ২ টি ছাগল ও ১ টি ভেড়া সহ অন্যান্য অনেক ক্ষতি হয়।
শহিদুল ইসলাম ভলান্টিয়ার নিউজ ২৪.কম কে বলেন, আমার দীর্ঘদিনের কষ্ঠের ফল একরাতেই সব শেষ হয়েছে ভাই, আমার একমাত্র সম্পদ আগুনে পুড়ে ছাই হয়ে গেলো। আপনাদের মাধ্যমে আবেদন করছি সরকারি বা বেসরকারিভাবে যদি আমার এই ক্ষতি কেউ পুষিয়ে দিতো তবে আমার পরিবার সহ আবার সুন্দরভাবে সংসারটি চালাতে পারতাম।
