ভলান্টিয়ার প্রতিনিধি: নোবেলবিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দেখতে চায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
মঙ্গলবার ভোর রাত ৪টা ১০ মিনিটে এক ভিডিও বার্তায় এ কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। সরকারের বাকিদের বিষয়ে সকালে জানানোর কথা তুলে ধরেন তিনি।
এর আগে রাত সাড়ে ৮টায় সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দিতে ২৪ ঘণ্টা সময়ের কথা বললেও ভোর রাতে এ ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রকাশ করা হয়।
