ভলান্টিয়ার প্রতিনিধি: কুড়িগ্রাম শহরে অবস্থিত ঐতিহ্যবাহী কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রুখসানা পারভীন ২০০৪ সালে স্কুলটিতে যোগদান করেন। যোগদানের পর থেকেই স্কুলটিকে দুর্নীতি আর অনিয়মের পাহাড়ে পরিণত করেন। এমনকি স্কুলের বিজ্ঞানাগারে স্বামীর বিশ্রামের জন্য তৈরি করেছেন বিশ্রামাগার।
স্কুলে গিয়ে দেখা যায়, প্রশাসনিক ভবনের ২য় তলায় বিজ্ঞানাগারের ভেতর ব্যবহারিক উপকরণ রাখার আলমারি দিয়ে পার্টিশন বানিয়ে স্বামীর জন্য তৈরি করেছেন বিশ্রামাগার। সেখানে রয়েছে টেলিভিশন ও আলনা আছে একটি হাইস্পিড স্ট্যান্ড ফ্যান। শিক্ষক মিলনায়তনের পাশে তৈরি করা হয়েছে রান্নাঘর যেখানে ফ্রিজ সহ অন্যান্য উপকরণ রয়েছে।
