ভলান্টিয়ার প্রতিনিধি: ঢাকার আশুলিয়ায় রিক্সা চালাতে গিয়েছিলেন কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের পন্ডিতপাড়ার মোঃ মুকুল মিয়ার বড় ছেলে মোঃ জিয়াউর রহমান কিন্তু আন্দোলনে ১০ টি রাবার বুলেট লেগেছে ৯ টি বের করেছে কিন্তু হাঁটুর নিচে গুলিটি বের করতে পারে নাই আর ভয়ে বাসায় বলেও নাই কিন্তু গত বৃহস্পতিবার বাসায় এসেছে এখন পায়ের যন্ত্রণা সহ্য করতে না পেরে ২৬ আগষ্ট সোমবার কুড়িগ্রাম হাসপাতালে ভর্তি হয়েছে অপারেশন করার জন্য।
সবার কাছে সহযোগিতা এবং দোয়া কামনা করেছেন আহত মোঃ জিয়াউর রহমান।
ঐ এলাকার ভিতরবন্দ জে ডি একাডেমীর গণিত শিক্ষক এম রশিদ আলী ও সফিকুল ইসলাম মাস্টার তার ও তার পরিবারের এই দুঃসময়ে সবাইকে সহযোগিতা করার জন্য অনুরোধ করেন।
