ভলান্টিয়ার প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের কাঁচিচর বি এ জি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিভিন্ন দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের আয়োজনে ১ সেপ্টেম্বর রবিবার মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বিভিন্ন শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ ৭ দিনের মধ্যে ২০ দফা দাবি পূরণের ইতিবাচক কার্যক্রম গ্রহণ করার আল্টিমেটাম দেওয়া হয়।
অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে প্রধান শিক্ষককে পদত্যাগ করতে বাধ্য করা হবে বলে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।

নিম্নোক্ত দাবিসমূহ:
১.ফরম পুরন ও রেজিষ্ট্রেশন বোর্ড কতৃক নির্ধারিত ফি ব্যতীত অতিরিক্ত ফি বাতিল করতে হবে এবং অন্যন্য সকল ফি জন্য প্রতিষ্টানের সাথে সমতা করে নির্ধারন করতে হবে।
২. সেশন ফি বাতিল করতে হবে।
৩. সনদ পএ, ছাড় পএ,প্রবেশ পএ ও প্রসংশা পএ বাবদ সকল ফি প্রত্যাহার করতে হবে।
৪.প্রতিষ্টান কতৃক অভিভাবক ও শিক্ষার্থীদের হেনস্তা করা থেকে বিরত থাকতে হবে।
৫.গরিব ও মেধাবী শিক্ষার্থীরা জন্য বিশেষ সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে।
৬.অভিযোগ বাক্স ও নোটিশ বোর্ড স্হাপন করতে হবে।
৭. শ্রেনী কক্ষে বৈদ্যুতিক পাখা ও লাইট স্হাপন করতে হবে।
৮.ডিজিটাল পাঠদানের ব্যবস্হা নিশ্চিত করতে হবে।
৯.মান সম্মত কম্পিউটার ল্যাবসহ ব্যবহারিক প্রোয়োজনীয় যন্ত্রপাতি নিশ্চিত করতে হবে।
১০.অতিদ্রুত বিষয় ভিত্তিক শিক্ষক নিয়োগসহ শিক্ষা প্রতিষ্টানের সকল শিক্ষক ও কর্মচারীদের তালিকা প্রকাশ করতে হবে।
১১.প্রতিষ্টান কে বৃক্ষ রোপনের মাধ্যমে সবুজয়ান করতে হবে।
১২.বিদ্যালয়ে শহীদ মিনার স্হাপন করতে হবে।
১৩.বিদ্যালয়ে গ্রন্হাগার স্হাপন করতে হবে।
১৪.  সকল বিভাগে  (বিজ্ঞান, মানবিক) ব্যবহারিক সকল উপকরন প্রদান করতে হবে।
১৫.অন্যন্য প্রতিষ্টানের সাথে কুইজ প্রতিযোগিতা, খেলাধুলা ও বির্তক প্রতিযোগিতায় অংশ গ্রহন নিশ্চিত করতে হবে।
১৬.বিদ্যালয়ের চার দিকে প্রাচীর দিতে হবে।
১৭.কমন রুমের ব্যবস্হা করতে হবে।
১৮.যথা সময়ে পরিক্ষা গ্রহন ও ফলাফল প্রকাশ করতে হবে।
১৯.দুর্নীতি মুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে হবে।
২০.খেলা-ধুলার উপকরন নিশ্চিত করতে হবে।