ভলান্টিয়ার প্রতিনিধিঃ ব্রাইটার্স সোসাইটি অব বাংলাদেশ ও উদয়াঙ্কুর সেবা সংস্থার আয়োজনে, একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় আজ অভিনন্দন কনভেনশন সেন্টার কুড়িগ্রামে ইয়ুথ কপ অনুষ্ঠিত হয়।

ইয়ুথ কপে উপস্থিত ছিলেন একশনএইড বাংলাদেশ-এর ডেপুটি ম্যানেজার, পার্টনারশিপ এন্ড প্রোগ্রাম আরিফ সিদ্দিকী, সিনিয়র অফিসার পি৪সি নিয়াজ ইসলাম, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, সাংবাদিক হুমায়ূন কবির সূর্য, মোস্তাফিজুর রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা যুব ফোরামের ও গ্রীন ভিলেজ ফাউন্ডেশন এর চেয়ারম্যান এম রশিদ আলী, উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম সহ বিভিন্ন উপজেলার ৪০ জন যুব ও স্বেচ্ছাসেবক।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রাইটার্স সোসাইটি অব বাংলাদেশ-এর চেয়ারম্যান ফারিহা সুলতানা অমি। সর্বশেষে সিএসএদের মাঝে সনদ বিতরণ করা হয়।