মোজাফফর হোসেন (নাগেশ্বরী প্রতিনিধি): কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার মতিয়ার রহমান নামের একজন কথিত পিতা তার সন্তান ঢাকায় আন্দোলনের সময় গুলিতে নিহত হওয়ার দাবীতে ঢাকার শাহবাগ থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন মর্মে ভুয়া কাগজ পত্র সাজিয়ে রংপুর বিভাগের অনেক জেলার আসামী উল্ল্যেখ করে তাদের কাছে সুকৌশলে চাদাবাজী করছে একটি কুচক্রী মহল।
ঘটনার তদন্তে দেখা যায় কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার পৌর সভার তিন নং ওয়ার্ড এর একটি গ্রামের নাম ফুল গ্রাম(এ নামে কোনো গ্রাম এই ওয়ার্ডে নেই) এর কথিত বাসিন্দা মো: মতিয়ার রহমান যার ভোটার আইডি নাম্বার ৮৫১৫৬৮৯৯ ৬২৩৫( এই ভোটার আইডি নাম্বার ও ভুয়া) দাবী করেন তার সন্তান শো: শরীফ, ঢাকায় চাকুরী রত থাকার সময় ছাত্র আন্দোলনে যোগ দেয়।গত ৫ আগষ্ঠ সকাল ১০ ঘটিকায় শাহবাগে আন্দোলন চলাকালীন সময় গুলিবিদ্ধ হলে অজ্ঞাত কিছু মানুষ তাকে হাসপাতালে নেয়ার পথেই মারা যায়।এই তথ্য যাচাইয়ের জন্য শাহবাগ থানায় খোজ নিয়ে তারা জানান উক্ত তারিখে ও সময়ে শাহবাগে কোনো রুপ অপ্রীতিকর ঘটনা বা নিহতের মত ঘটনা ঘটে নাই।
নাগেশ্বরী পৌর সভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো: আবু সাঈদ কে মো: মতিয়ার রহমান ও তার সন্তান নিহতের বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি জানান তার ওয়ার্ডে ফুল গ্রাম নামে কোনো গ্রাম নাই,মতিয়ার নামে কাউকে তিনি জানেন না বা মো: শরীফ নামের কেউ নিহত হওয়ার ঘটনাও ঘটে নাই।
লালমনিরহাটের বিভিন্ন ব্যক্তির সংগে কথা বলে জানা যায়,এই চক্র ইতিমধ্যে লালমনির হাটের বিভিন্ন জনকে মামলার কাগজ দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।
এ বিষয়ে বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে জানা যায়, এটা একটা সংঘবদ্ধ চক্র,যার মূল হোতা শাহীন (টেনশন শাহীন)নামের এক ভুয়া সাংবাদিক।তিনি তুষভান্ডার ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।এখন বি এন পি তে যোগ দিয়েছেন বলে প্রচার করছেন,তিনি বি এন পি র আবুল কালাম আজাদের(চেংরী বাবু) সহযোগী হিসেবে কাজ করছেন।এই শাহীন হ্যালো বাংলাদেশ নামে একটি অনলাইন পোর্টাল চালান বলে জানা যায়।
এই চক্রের পরামর্শ দাতা হিসেবে কালীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান মাহাবুবুজ্জামান আহমেদের নাম উঠে আসছে।
এ বিষয়ে মামলার বাদী মো: মতিয়ার রহমান(যদিও প্রমানিত ভুয়া) তার ভুয়া কাগজে উল্ল্যেখিত মোবাইল নাম্বারে যোগাযোগের চেষ্টা করলে তা বন্ধ পাওয়া যায়।
ভুক্তভোগী কয়েকজন আওয়ামিলীগ নেতা,যারা বর্তমানে আত্নগোপন এ আছেন তাদের সাথে যোগাযোগ করলে তারা জানান,ওই চক্র আমাদের সাথে যোগাযোগ করে আমাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে নাম কাটার কথা বলে মোটা অংকের টাকা নিয়েছে।
এ বিষয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান, কালীগঞ্জ উপজেলা জনাব মাহাবুবুজ্জামান ও কথিত সাংবাদিক শাহীন এর সংগে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে,নাম্বার বন্ধ পাওয়া যায়।
