ভলান্টিয়ার প্রতিনিধি: একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত ১২টার দিকে রাজধানীর মহাখালীর বাসা থেকে ডিএমপির তেজগাঁও বিভাগের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে।

তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শাহরিয়ার কবিরের বিরুদ্ধে মামলা রয়েছে।