ভলান্টিয়ার প্রতিনিধি: আজ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে এক লোককে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। তবে যতটুকু জানা গেছে লোকটা মানসিক রোগী ছিল। কয়েক দফা পিটানো হয়েছে।
অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ গণপিটুনির শিকার হয়েছেন। বুধবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে সাভারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তথ্য : আমজাদ হোসেন হৃদয়, সভাপতি, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম।
