ভলান্টিয়ার প্রতিনিধি: অত্যন্ত সুখবর যে, এখন থেকে লাখো পাঠকের জনপ্রিয় পত্রিকা দৈনিক আমার দেশ এর প্রকাশক ও সম্পাদক হলেন ড. মাহমুদুর রহমান। এতোদিন তিনি পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন আর প্রকাশক ছিলেন হাসমত আলী। বিগত আওয়ামী লীগ আমলে নিয়ম অনুযায়ী আবেদন করলেও ফাইলবন্দি ছিল সম্পাদক ও প্রকাশক পরিবর্তন করার আবেদনটি।

আজ মঙ্গলবার ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ে হাজির হয়ে প্রকাশক হিসেবে ডিক্লারেশনে স্বাক্ষর করেন মাহমুদুর রহমান ভাই।