ভলান্টিয়ার (কুড়িগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে আজ কুড়িগ্রাম সদর উপজেলার তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মাঝে গায়ের চাদর উপহার দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সমাজ সেবা অধিদপ্তর কুড়িগ্রামের উপ পরিচালক মুহ. হুমায়ুন কবির মহোদয়।
একতা পাড়ায় অবস্থানরত ৩০ জনকে চাদর এবং কম্বল বিতরণ করা হয়।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গ্রীন ভিলেজ ফাউন্ডেশন এর চেয়ারম্যান এম. রশিদ আলী, সমাজ সেবা অধিদপ্তর কুড়িগ্রামের মেহেদী হাসান, কুড়িগ্রাম জেলা যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েল রানা, মোঃ শাকিল রহমান সহ অন্যান্য স্বেচ্ছাসেবকবৃন্দ।