কুড়িগ্রাম প্রতিনিধি: ২১ শে ফ্রেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুড়িগ্রাম জেলার প্রথম লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠান ‘বন্ধন মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, কুড়িগ্রাম’ কর্তৃক কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রামের সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম, পরিদর্শক, আবু নায়েম মো. কাজী নুরন্নবী এবং গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান এম রশিদ আলী।

২০ ফ্রেব্রুয়ারি দিবাগত রাত ১২টা ১মিনিটে পুস্পস্তবক অর্পণের সময় প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মাহমুদুল হাসান পিন্টু এর নেতৃত্বে সকল রিকোভারী সদস্য উপস্থিত ছিলেন।