কুড়িগ্রাম প্রতিনিধি: আর নয় বালবিয়ে এগিয়ে যাবো স্বপ্ন নিয়ে এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখে বেলগাছা ফেডারেশন সংলগ্ন মাঠে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ বিষয়ক ক্যাম্পেইন এ গণ নাটক,আলোচনা সভা ও বাল্যবিয়ের ঝুঁকিতে থাকা শিশুদের মাঝে ফলজ বৃক্ষ বিতরণ কর্মসূচীর আয়োজন করেন কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা যুব সংগঠন।
চাইল্ড নট ব্রাইড প্রজেক্ট, আরডিআরএস বাংলাদেশ বাস্তবায়নে এনআরকে-টেলিথন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক ও কারিগরি সহযোগিতায় উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ রফিকুল ইসলাম, বেলগাছা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম, বেলগাছা ইউনিয়ন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোঃ নুর ইসলাম, আরডিআরএস বাংলাদেশের প্রতিনিধি মোছাঃ সাবরিনা জাহান সুমি, কুড়িগ্রাম জেলা যুব ফোরামের সভাপতি এম রশিদ আলী, সাধারণ সম্পাদক সাইদুল হাসান সাঈদ, বেলগাছা যুব সংগঠনের সভাপতি মোঃ রাফি ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ।
