ভলান্টিয়ার প্রতিনিধি: আমার সহকর্মী ও ব্যাচমেট Shafi Ullah Adnan-এর ৫ বছর বয়সি মেয়ে জুনাইরা জাফরীন আরিশা দুরারোগ্য Hirschsprang’s Disease (HD), Cyclical Vomiting Syndrome (CVS), Abdominal Migraine, Ptosis, ADHD ও ASD-তে আক্রান্ত। গত ৫ বছর ধরে দেশে-বিদেশে তার চিকিৎসা চলছে। পেডিয়াট্রিক সার্জারি, নিউরোলজি, গ্যাস্ট্রোলিভার, সাইকিয়াট্রিস্ট, চিলড্রেনস ডেভেলপমেন্ট বিভাগসমূহের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর CMC Vellore, Tamil Nadu, India-তে পর্যায়ক্রমে ৮টি মেজর সার্জারি করা হয়, কিন্তু তার অবস্থার কোনো উন্নতি না হয়ে বরং অবনতি হয়েছে। সে বর্তমানে স্বাভাবিকভাবে টয়লেট করতে পারে না, তাকে প্রতিনিয়ত রেক্টাল ওয়াশ দিতে হচ্ছে যা খুবই কষ্টদায়ক। অপরদিকে Cyclical Vomiting Syndrome ও Abdominal Migraine এর জন্য তাকে প্রতি মাসে ২ বার হাসপাতালে ভর্তি রাখতে হয়। তাকে এখন পর্যন্ত ৫০ বারের অধিক হাসপাতালে ভর্তি রাখতে হয়েছে। বাংলাদেশ ও ইন্ডিয়ার ডাক্তাররা বহু চেষ্টা করেও তার কোনো সুচিকিৎসা করতে পারেননি। তাঁরা তাকে উন্নত দেশে চিকিৎসার পরামর্শ দেন।

উল্লেখ্য থাইল্যান্ডের ব্যাংকক হাসপাতালের ডাক্তারের সাথে যোগাযোগ করা হলে তাঁরা জানান তার চিকিৎসা সম্ভব এবং চিকিৎসা শেষে সে সুস্থ হয়ে উঠবে বলেও তাঁরা আশাবাদী। তাই ডাক্তাররা তাকে দ্রুত ব্যাংককে নেয়ার পরামর্শ দেন এবং চিকিৎসার স্বার্থে তাকে দীর্ঘ সময় (৬ মাস) সেখানে রাখারও পরামর্শ প্রদান করেন। এতে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা ব্যয় হবে। ফলে জীবন বাঁচানো ও উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে ব্যাংকক নিয়ে যাওয়া প্রয়োজন।

ইতোমধ্যে তার চিকিৎসায় আদনান-এর জীবনের সকল সঞ্চয় ব্যয় হয়ে গিয়েছে এবং বর্তমানে তাঁর পরিবার ঋণগ্রস্ত ও নিঃস্বপ্রায়। এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে নেওয়া তাঁর জন্য অসম্ভব হয়ে পড়েছে।

আরিশা-র জন্য ফান্ড গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের অনেক আত্মীয়, বন্ধু, ব্যাচমেট, পরিচিত দেশে ও দেশের বাইরে আছেন। আমরা নিজেদের সার্কেলে এই মেসেজটা শেয়ার করলে, তারা চাইলে সরাসরি আরিশাকে সহযোগিতা করতে পারবেন।

Bank Account :
Sadia Naznin Ahmed
United Commercial Bank (UCB)
Shantinagar Branch
A/C no: 0243204000006700
Routing number:  245273942
Swift Code: UCBLBDDH
Mobile number : +88-01913169515

Bkash :  +88 01913169515 ( Arisha’s mother)
Bkash+ Nagad:  +88 01912001511 (Arisha’s father)

লিখেছেন: জনাব মোঃ মামুন অর রশিদ, সিনিয়র তথ্য অফিসার