কুড়িগ্রাম প্রতিনিধি: শুক্রবার (০৭ মার্চ) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে ফুলবাড়ি উপজেলায় অবস্থিত ০১টি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় পরিবেশগত ছাড়পত্র এবং জেলা প্রশাসকের লাইসেন্স ব্যতীত ইটভাটা পরিচালনা করার অপরাধে খড়িবাড়িতে অবস্থিত মেসার্স এম এ বি ব্রিকস নামক ইটভাটার চিমনি ভাঙ্গাসহ ভাটার আগুন নিভিয়ে ও বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হয়।

মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব বদরুজ্জামান রিশাদ । এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম সহ ফায়ার সার্ভিস , ফুলবাড়ী থানা পুলিশ, আনসার সদস্য এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের সহকারী পরিচালক বলেন, “দেশব্যাপী অবৈধ ইটভাটা বন্ধ কার্যক্রম চলমানের অংশগ্রহণ হিসেবে আজ এমন এ বি ব্রিকস ভাটাটি বন্ধ করে দেওয়া হয়।”