কুড়িগ্রাম প্রতিনিধি: শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যে গত ২৩ ডিসেম্বর কুড়িগ্রাম জেলা বিএনপির ৫ সদস্য আহ্বায়ক কমিটি অনুমোদন করে।
মোস্তাফিজুর রহমান মোস্তফা কে আহ্বায়ক এবং সোহেল হোসনাইন কায়কোবাদ কে সদস্য সচিব করে পরবর্তীতে ৫১ সদস্য কমিটি অনুমোদন করা হয়।
বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ জনগণের মুখে জানা যায় বর্তমান বিএনপির কমিটি এবং অঙ্গ সংগঠনের নেতৃত্ব স্থানে যারা রয়েছে তাদের মধ্যে বেশির ভাগ ক্লিন ইমেজের এবং তারা কুড়িগ্রামের উন্নয়নের স্বার্থে কাজ করছে।
নাম প্রকাশ না করার শর্তে একজন ইউনিয়ন বিএনপির নেতা বলেন, “কিছু হাইব্রিড লোক দলে এসে হয়তো দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে, তাছাড়া সব মিলি পূর্বের থেকে বর্তমান জেলা নেতৃবৃন্দ সুন্দর ভাবে দলকে এগিয়ে নেওয়ার কাজ চলমান রেখেছে।”
কুড়িগ্রামের চর উন্নয়ন এর জন্য ইতিমধ্যে বিএনপির নেতৃত্বে চর উন্নয়ন কমিটি করেছে এবং বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম চলমান রেখেছে।
