ভলান্টিয়ার (কুড়িগ্রাম) প্রতিনিধি: বিএনপির বিগত আন্দোলন গুলোতে কুড়িগ্রাম জেলা ছাত্রদলের পক্ষে হেলাল হোসেন এর ভূমিকা ছিল মাঠে সরব। দিনের পর দিন তিনি রাজপথে আন্দোলন চালিয়েছেন। যা বিভিন্ন সামাজিক ও গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে।
কুড়িগ্রাম জেলা ছাত্রদলের একাধিক সূত্র জানায়, স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বে পাতানো জাতীয় সংসদ নির্বাচন বাতিলের লক্ষ্যে বিএনপি এর অঙ্গসংগঠন কর্তৃক ঘোষিত হরতাল অবরোধ সহ বিভিন্ন যৌক্তিক আন্দোলনে নেতাকর্মী সহ রাজপথে সক্রিয় অংশগ্রহণ থাকায় ৬ নভেম্বর/২৩ ঐ সময়ের পুলিশ হেলাল হোসেন কে খলিললগন্জ বাসা থেকে গভীর রাতে গ্রেফতার করে এবং প্রায় এক মাস কারা নির্যাতন সহ্য করে ৩০ নভেম্বর/২৩ জামিনে মুক্তি পায়।
বিগত সময় থেকে স্বৈরাচারী ও বাকশালী সরকারের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করে আসছেন রাজপথের আলোচিত নেতা ও আন্দোলন সংগ্রামের অগ্নিপুরুষ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুড়িগ্রাম সদর উপজেলার যুগ্ম আহ্বায়ক, জেলা ছাত্রদলের সহ ক্রীড়া সম্পাদক এবং জিয়া সাইবার ফোর্স কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক “হেলাল হোসেন“।
কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সজীব বলেন, “জীবনের ঝুঁকি এবং বিভিন্ন ষড়যন্ত্র থাকা সত্ত্বেও আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন এই ছাত্রনেতা, আমরা এদের উপযুক্ত মূল্যায়ন দেখতে চাই।”
কুড়িগ্রাম সরকারি কলেজের ছাত্রদলের সক্রিয় কর্মী মিনহাজুল ইসলাম রোহান বলেন, “স্বৈরাচার শেখ হাসিনার সময়ে কারা নির্যাতিত হয়েও দেশনায়ক তারেক রহমান এর নেতৃত্বে এখন পর্যন্ত রাজপথে সক্রিয়ভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে, আমরা এরকম ত্যাগী নেতাদের জেলা ছাত্রদলের অভিভাবক হিসেবে দেখতে চাই।”
