মতামত: আপনি হয়তো জানেন না হাসনাত আবদুল্লাহ এক সময় খুব ভালো লিখালিখি করতো। ওর অনেক ফেসবুক পোস্টে কমেন্ট করতেন স্বয়ং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আমি এসব চেক করতাম, ঈর্ষা হতো। কিন্তু মাঝেমধ্যে ভাবতাম- এসব উচ্চ লেভেলের চিন্তা করে কি লাভ যদি বাস্তব জীবনে প্রয়োগ না ঘটাইতে পারে।
জুলাইয়ে হাসনাত আবদুল্লাহ’কে আবার নতুন করে চিনলাম। এক কাপড়ে দেশ স্বাধীন করায় হাসনাত আবদুল্লাহ’র যতটা ভূমিকা ছিলো- এরচে বড় ভূমিকায় অবতীর্ণ হলো জুলাইয়ের পর। বিপ্লবের স্পিরিট ধরে রাখতে সবচে বেশি লড়াই যারা করে যাচ্ছে, হাসনাতের নাম বোধহয় সবার উপরে থাকবে। স্বাভাবিক ভাবেই দালাল মিডিয়া কিংবা স্বৈরাচারীদের চোখ হাসনাতের দিকেই পড়লো।

মূল কথা যেটা বলতে চাইছিলাম- আমি এরকম অনেক মানুষকে দেখেছি যাদের চিন্তাভাবনা লিখালিখি খুব সুন্দর কিন্তু কখনো দেখি নাই নিপীড়িত স্টুডেন্ট বা অসহায় কিংবা দেশের স্বার্থে দাঁড়াইতে। এই মানুষ গুলার উপর আমার একটা রাগ কাজ করতো সব সময়!
কিন্তু হাসনাত আবদুল্লাহ’কে দেখলাম- যার চিন্তাভাবনা, কথাকাজ, অনলাইন কিংবা বাস্তব জীবন সবখানেই সেইম।
কোন মেকি কান্না নেই, শো’অফ নেই, অভিনয় নেই- পুরোটাই যেন রক্তেমাংসে সাধারণ কিন্তু অসাধারণ এক আত্মা।

স্বপ্ন দেখতে কোন দোষ নাই। পুরো পৃথিবী এখন রাজত্ব করতেছে তরুণরা। সামাজিক কার্যক্রমের পাশাপাশি দীর্ঘদিন কাজের সুবিধার্থে লাস্ট ৫ বছরে আমি বাংলাদেশে অনেক সম্ভাবনাময় তরুণ দেখেছি। প্রত্যেকটা দলেই এরা আছে। শুধু দরকার এদেরকে একটু সাপোর্ট দেয়া, স্পেস দেয়া। হাসনাত আবদুল্লাহ’দের হারাই যাইতে দিলে বাংলাদেশ আবার হেরে যাবে।।

লেখক:

এম রশিদ আলী

চেয়ারম্যান

volunteernews24.com