মোঃ খায়রুল আলম
========
গ্রামের মাঝে বসত ভিটা ছিল মোর খর কুঁটায় তৈরী
কি যে অপরূপ, কি যে শোভা, ছিলনা কোন বৈরী।।
একদিকে ছিল ফলের বাগান, একদিকে সুপারী
এক দিকে ছিল পুকুর আবার অন্য দিকে ফুলঝুড়ি।।
বাড়ির সীমানায় শীতল বাতাস, কি যে মধুর লাগে
বসতে গেলে গাছের ছায়ায়, ঘুম আসে মোর চোখে।।
আঁকা বাঁকা পথ চলতে গেলে, দেখা হলে কোন লোকে
বলত ভাই চল বাড়ি যাই, খই আর দধি আছে।।
পুকুর পারে বরশি দিয়ে, ধরেছি কত মাছ
ভাত খেতে বসে মা দিত পাতে, টেংরা আর পুঁটি মাছ।।
পাড়ায় পাড়ায় ছিল ডারি ঘর, কতই ছিল উল্লাস
কেচ্ছা আর গল্পে মাতিয়ে ছিল ঘরটি বার মাস।।
কচুর ডাটায় কচু কচু খেলা, পক্ষ ও বিপক্ষে রত
খেলার শেষে দু জনের মাঝে জয় পরাজয় হত।।
ডারিয়া বান্ধা, গোল্লা ছুট আর কানা মাছি খেলা যত
খেলতাম মোরা হইউল্লাসে, সবার ইচ্ছে মত।।
এখন দেখি নেই গ্রাম আর, নেই আগের মত
নিঃলজ্জ তুমি হয়েছো দাসী, পর হিংসায় থাক রত।।
