লেখক- সাজেদুল করিম সুজন
=============
আমার কিছুই করার নেই
কারণ আজ আমি বেকার বড়ই বেকার।
বেকারত্বের দায়ে বোঝা হয়ে ঝুলে আছি সংসারে।
ঘরে অভাব অনটনের নেই শেষ।
বাবা আধা পাগল, মনে চাইলে কিছু করে আর না চাইলে কিছু করার নেই।
অভাবের বেড়াজালে আবদ্ধ এই সংসার।
ঘরে চাল নেই,ডাল নেই, নেই টাকা কড়ি।
মাঝে মাঝেই চুলায় জ্বলে না আগুন।
আমার কি বা করার আছে?
আমি যে বেকার বড়ই বেকার।

নিজের শখ আহ্লাদের কথা নাইবা বললাম,
ছোট ভাই বোনের ছোট ছোট আবদার গুলো পূরণেও আমি ব্যর্থ।
তখন আমার কি বা করার থাকে আমি যে বেকার বড়ই বেকার।

আমি বাক প্রতিবন্ধী নই! তবুও মাঝে মাঝে বাকশক্তি হারিয়ে ফেলি,
যখন সংসারের কেউ অসুস্থতায় কাতরায়।
তখন অশ্রুভেজা নয়নে তাকিয়ে দেখা ছাড়া আমার আর কিছুই করার থাকে না।
কারণ আমি যে বেকার বড়ই বেকার।

বাড়ির দু’পাশে ইট পাথরে গড়া দুটি বাড়ি।
বাড়ির দেয়াল টপকে যখন বাতাসের সাথে ভেসে আসে মজাদার রান্নার ঘ্রান,
তখন সেই রান্নার ঘ্রান নেয়া ছাড়া আমার
কিছুই করার থাকে না।
কারণ আমি যে বেকার বড়ই বেকার।

শিশুকাল থেকেই এ রকম সুস্বাদু ঘ্রান নিতে নিতে আমি অভ্যস্ত।
এখন আর সেই ঘ্রান আমাকে কাবু কিংবা লোভাতুর করতে পারে না।
কিন্তু ছোট ভাই বোনের ছোট ছোট চাওয়া গুলো আমাকে এক নিমিষেই কাবু করে ফেলে।
কিন্তু আমার কি বা করার আছে?
আমি যে বেকার বড়ই বেকার।

মা-বাবা আর পাঁচ ভাই বোনের এই সংসারে আজ এটা নেই,কাল ওটা নেই তো পরশু সেটা নেই এ যেন এক নেই নেই নেই এর সমাহার।
এই নেই নেই কথাটা জগত স্বামীর কাছে জানানো ছাড়া আমার কি বা করার আছে?
আমি যে বেকার বড়ই বেকার।।