ঢাকা প্রতিনিধি: জামায়াতের স্মরণকালের ঢাকায় বিশাল জনসভায় দুটি সতন্ত্র ঘটনা ।।
প্রথমত, প্রোগ্রামে ব্যাপক গণমানুষের অংশগ্রহণ দ্বিতীয়ত হচ্ছে আমীরে জামায়াতের দৃঢ় মনোবল ।
প্রচন্ড গরমে আমীরে জামায়াত জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন।
পুরো সমাবেশ স্থলে কান্না বিজরিত আওয়াজ,কিছুক্ষণ পর আবার উঠে দাঁড়ালেন।
পুনরায় নিস্তেজ হয়ে গেলেন।
নেতাকর্মীরা বাঁধা দিচ্ছেন, বক্তব্যের ইতি টানতে বললেন।
দুই হাত প্রশস্ত করে আমীরে জামায়াত বললেন,আমাকে কথা বলতে দিন।
এবার তিনি বসে পড়লেন।
নিজেকে শিশুদের বন্ধু,যুবক- বয়স্কদেরকে নিজের সহযোদ্ধা হিসেবে তুলে ধরলেন।
তিনি যে গরিব,মেহনতি,চা-শ্রমিক,দিনমজুরদের সাথী সেটা স্মরণ করিয়ে দিলেন।
জনগনের ভাষায় কথা বললেন।চাঁদাবাজদের রুখে দিতে বললেন।আগামীতে জামায়াতের কোনো এমপি-মন্ত্রী প্লট বা সরকারি গাড়ি ব্যবহার করবেন না, এই প্রতিশ্রুতি দিলেন।
লাখো জনতাকে সাহস দিতে স্বভাবসুলভ মুচকি হাসি দিয়ে জনতাকে উজ্জীবিত করলেন।
শেষমেস,
নারায়ে তাকবীর
আল্লাহু আকবার।
