রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে দেশীয় ও অতিথি পাখি শিকারের প্রতিবাদে মানববন্ধন ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচী এবং প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের আয়োজনে অদ্য শনিবার সকাল ১০ ঘটিকায় পদ্মার তীরবর্তী ‘টি-বাঁধ’ ও পার্শ্ববর্তী শ্রীরামপুর এলাকায় পালিত হয় উক্ত সচেতনতামূলক কর্মসূচীটি। এতে রাজশাহীর পরিবেশবাদী সংগঠনসমূহের স্বেচ্ছাসেবীগণ অংশগ্রহণ করেন। এর আগে পদ্মাপাড়ের পার্শ্ববর্তী গুরুত্বপূর্ণ স্থানসমূহে পাখি শিকার রোধে সচেতনতামূলক ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়। উল্লেখ্য, শীতের আগমনে রাজশাহীর বিভিন্ন এলাকায় আসতে শুরু করেছে অতিথি পাখি। সেই সাথে বেড়েছে পাখি শিকারীর দৌরাত্মও। এর প্রেক্ষিতে জনসচেতনতা ও জনসম্পৃক্ততা সৃষ্টির লক্ষ্যেই আয়োজন করা হয় উক্ত কর্মসূচীর।
উক্ত কর্মসূচী শেষে কাজীহাটায় অবস্থিত রাজশাহী মিশন হাসপাতালের সম্মেলন কক্ষে ‘জীববৈচিত্র্য সংরক্ষণে করণীয়’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য বিশেষজ্ঞ *অধ্যাপক ড. বিধান চন্দ্র দাস*। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এ্যানিমেল সায়েন্সেস অনুষদের প্রতিষ্ঠাতা ডীন *অধ্যাপক ড. মোঃ জালাল উদ্দিন সরদার*, রাজশাহী মিশন হাসপাতালের সিইও *প্রদীপ চাঁদ মন্ডল*, বাংলাদেশ বেতারের পরিচালক *মোঃ হাসান আকতার* এবং *অধ্যাপক ডা. সুজিত কুমার ভদ্র*। সভাপতিত্ব করেন প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের সভাপতি *অধ্যাপক ডা. বিকে দাম*। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক *প্রকৌশলী জুনায়েদ আহমেদ*।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক *মোঃ ফাহাদ ইকবাল*, কোষাধ্যক্ষ *মোঃ রমজান আলী সরকার* এবং আজীবন সদস্য *ডা. মোঃ মনিরুল হক, জয়ন্ত কুমার সরকার ও তহসিনুর রহমান রেজা* সহ অন্যান্য স্বেচ্ছাসেবীবৃন্দ।
