ঝালকাঠি প্রতিনিধিঃ শৈলী সমাজ উন্নয়ন সংস্থা এর উদ্দ্যোগে ফরেস্ট্রি এন্ড ওয়াইল্ডলাইফ হ্যাবিটেট ডেভেলপমেন্ট প্রজেক্ট এর আওতায় ৫ আগস্ট  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জেষ্ঠপুত্র মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২ তম  জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঝালকাঠি সদর উপজেলায় সেচ্ছাসেবীদের মাধ্যমে  বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়। বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন করেন শৈলী’র নির্বাহী পরিচালক মোঃ মামুন উল হাসান শাওন। প্রাথমিক পর্যায়ে এ উপজেলার বিভিন্ন স্থানে বন্যপ্রাণীর আবাসস্থল উন্নয়ন ও খাদ্য নিরাপত্তার লক্ষে ৫০০ টি ফলজ, বনজ ও ঔষুধি গাছের চারা রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।