কুড়িগ্রাম প্রতিনিধি: ২ ফেব্রুয়ারী সোমবার কুড়িগ্রাম জেলা নির্বাচন অফিসে ActionAid Bangladesh ও ওয়েব ফাউন্ডেশন এর অংশীদারিত্বে, জাতীসংঘের নির্বাচনী সহায়তা কর্মসূচি-এর সহযোগিতায় ”ডেমোক্রেটিক রিফর্মস থ্রু ইনক্লুসিভ পার্টিসিপেশন ইন বাংলাদেশ (DRIP)” প্রকল্পের অধীনে ”বাংলাদেশে গনতান্ত্রিক সংস্কারের জন্য জেন্ডার-সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্ত গ্রহন কাঠামো শক্তিশালীকরন (GRIP)” প্রকল্পের আওয়তায় ’জেন্ডার সংবেদনশীলতা’ বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও), যুব সমাজ, প্রতিবন্ধী, দলিত ও পিছিয়ে পড়া সম্প্রদায় প্রতিনিধীগনসহ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পোলিং অফিসার, সহকারী প্রি-জাইডিং অফিসার ও গনমাধ্যম কর্মীগন অংশগ্রহন করেন। সকাল ৯টায় কুড়িগ্রাম জেলা নির্বাচন অফিসার জনাব মোঃ আলমগীরের সভাপতিত্বে শুরু হয় প্রশিক্ষন কর্মশালা। এতে আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাচন অফিসার জনাব সামিয়ারা পারভীন এবং ফুলবাড়ী উপজেলা নির্বাচন অফিসার জনাব তায়েফুল ইসলাম।

প্রশিক্ষনে জেন্ডার সমতা ও সামাজিক অর্ন্তভুক্তির গুরুত্ব এবং তা বাস্তবায়নে বিদ্যমান বাধাসমূহ চিহ্ণিত পূর্বক সমস্যা নিরসনে করনীয় সম্পর্কে বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করা হয়। প্রকল্পের জেন্ডার এক্সপার্ট শিউলি আক্তার ও মনিটরিং অফিসার রেজা মাহমুদ তুষারের সহযোগিতায় পুরো কর্মশালায় প্রশিক্ষন প্রদান করেন উলিপুর উপজেলা নির্বাচন অফিসার জনাব প্রনব সরকার। কর্মশালায় বিভিন্ন এক্টিভিটির মাধ্যমে অংশগ্রহনকারীরা সকল জেন্ডারের অর্ন্তভুক্তিমুলক পরিবেশ গড়তে তাদের করনীয় সম্পর্কে ধারনা লাভ করে। এছাড়াও বাংলাদেশে একটি অর্ন্তভুক্তিমুলক ও অংশগ্রহনমূলক গনতান্ত্রিক শাসন ব্যাবস্থা গড়ে তুলতে নারী, যুবসমাজ ও প্রতিনিধিত্বমুলক শাসন ব্যাবস্থার ব্যাপারেও বিভিন্ন কলা কৌশল এবং তার প্রয়োজনীয়াতার বিষয়ে আলোকপাত করা হয়। জেন্ডার সংবেদনশীলতা নিয়ে অংশগ্রহনকারীদেও মধ্য হতে বিভিন্ন মতামত, সমস্যা, সংকট ও চ্যালেঞ্জ তুলে ধরেন এএফএডির প্রধান নির্বাহী সাইদা ইয়াসমিন, গ্রীন ভিলেজের ফাউন্ডেশনের চেয়ারম্যান এম রশীদ আলী, বাংলাদেশ মহিলা পরিষদ, কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি রওশোন আরা,  যুব সমাজের পক্ষ থেকে তারেক খান ও শিমু আক্তার, দলিত সম্প্রদায় থেকে স্বপন চন্দ্র শীল, ঝুমকা রানী, ট্রান্সজেন্ডার কমইউনিটি থেকে শাকিল, সমকালের সংবাদকর্মী সুজন মোহন্ত, প্রথম আলোর সংবাদকর্মী জাহানুর রহমান প্রমুখ। পরে জেলা নির্বাচন অফিসার জনাব মোঃ আলমগীর সমাপনি বক্তব্যে বলেন, বাংলাদেশের সুষ্ঠু শাসন ব্যাবস্থায় সকল শ্রেনীর মানুষের সম অধিকার রয়েছে এবং তা বাস্তবায়নে সামাজিক দৃষ্টিভঙ্গির উন্নতি করে সবার সমান অংশগ্রহন নিশ্চিত করতে হবে। এ্যাকশন এইডের কুুড়িগ্রাম জেলা প্রতিনিধি আব্দুস সামাদের সার্বিক সমন্বয়ে আয়োজিত উক্ত কর্মশালার সকল আনুষ্ঠানিকতা শেষে বিকেলে প্রশিক্ষন সমাপ্ত ঘোষনা করা হয়।