কুড়িগ্রাম প্রতিনিধি: আজ (রবিবার) দুপুরে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু মহোদয়।

কুড়িগ্রাম সদর উপজেলার ধরলার পূর্বপারে পরিদর্শনের সময় আরও উপস্থিত জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসাইন কায়কোবাদ (সোহেল), যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব সহ অনেকেই।