কুড়িগ্রাম প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রাম জেলা আহ্বায়ক ২৩ মে শনিবার আলমগীর হোসেনকে আহ্বায়ক এবং নুরনবী মিয়াকে সদস্য সচিব করে নাগেশ্বরী উপজেলা শাখার আহবায়ক কমিটি অনুমোদন করে।
কুড়িগ্রাম জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোঃ মুকুল মিয়া এবং সদস্য সচিব মাছুম মিয়া এর যৌথ সাক্ষরে ৫১ সদস্য বিশিষ্ট অনুমোদিত কমিটির আহ্বায়ক মোঃ আলমগীর হোসেন কমিটি প্রকাশের ২৪ ঘন্টার মধ্যে জেলা আহ্বায়ক বরাবর পদত্যাগ পত্র জমা কর।
এ বিষয়ে আলমগীর হোসেন বলেন, “আমাকে কমিটি দেওয়ার আগে ঐভাবে অবহিত করা হয়নি, তাই পদত্যাগ করেছি।”
