নাগেশ্বরী প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানাধীন বল্লভেরখাস ইউনিয়নে মানবিক কল্যাণ ও সামাজিক উন্নয়নের সংকল্প নিয়ে ‘আলোকিত বল্লভেরখাস স্বেচ্ছাসেবী সংগঠন’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। একই সাথে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এলাকার ৬০ টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন সংগঠনটি।
গত ২৯/০৫/২০২৬ ইং ইউনিয়নের গাবতলা বাজারে সংগঠনের স্হায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে প্রধান উপদেষ্টা নাহিদ ইসলাম, সামসুল আলম সেলিম কে সভাপতি, মোঃ লিটন সরকার কে সাধারণ সম্পাদক, মোঃ লুতফর রহমান কে সাংগঠনিক সম্পাদক ও মোঃ মিরাজ সিদ্দিকী কে মিডিয়া ও প্রচার সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন— সহ-সভাপতি মোঃ রুবেল হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান বাবু , সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ শাহজাহান, সহ- কোষাধ্যক্ষ মোঃ ফয়েজ উদ্দিন, এবং সহ-মিডিয়া ও প্রচার সম্পাদক শ্রী গোপাল চন্দ্র।
মিডিয়া ও প্রচার সম্পাদক মোঃ মিরাজ সিদ্দিকী তার বক্তব্যে বলেন, “পদ পাওয়া আমাদের মূল উদ্দেশ্য নয়, আমাদের মূল লক্ষ্য মানবিক কল্যাণ ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করা। ঈদ উপহার বিতরণ ছিলো আমাদের প্রথম পদক্ষেপ, আগামী দিনে বল্লভেরখাসকে একটি আদর্শ ও আলোকিত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।”
