কুড়িগ্রাম প্রতিনিধি: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে আজ কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুড়িগ্রাম সদর উপজেলা ও কুড়িগ্রাম পৌর স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ রোকনুজ্জামান রোকন।

সভাপতিত্ব করেন কুড়িগ্রাম সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ তুহিন আসরাফ রোকন সঞ্চালনায় কুড়িগ্রাম সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ শামীম আহমেদ  বক্তব্য রাখেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব  রাকিব আহমেদ।

এসময় বক্তারা বলেন, ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে দেশের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষার প্রত্যয়ে আমাদের এই কর্মসূচি।