ভলান্টিয়ার প্রতিনিধি: চট্টগ্রামের ষোলশহরের মা পোল্টি সেল সেন্টারে (প্রকাশ বাদশা মিয়া মুরগির দোকান) একটি শিয়াল জবাই করে মাংস বিক্রয় হচ্ছে, এমন খবর ফেসবুকের মাধ্যমে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক মহোদয়ের কাছে আসলে বিষয়টি গুরুত্ব সহকারে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রাম কে অবহিত করা হয় এবং উক্ত বিভাগ বিষয়টি তদন্ত করে শিয়ালের মাংস সহ বেলাল হোসেন(২০) কে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে হস্তান্তর করা হয়।
অন্যান্য আসামি ১. দ্বীন ইসলাম ২. মোঃ জসিম ৩. পিন্টু ৪. মোঃ জাহাঙ্গীর ৫. রায়হানকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওয়াইল্ডলাইফ রেঞ্জ চট্টগ্রামে POR মামলা দায়ের করেন মোঃ ইসমাইল হোসেন।