ভলান্টিয়ার প্রতিনিধি: ইএসডিও প্রসপারিটি প্রকল্পের পুষ্টি কম্পোনেন্ট এর আওতায় কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ও নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নে চক্ষু বিষয়ক ফ্রী বিশেষায়িত স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়।
মরিয়ম চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারের দুটি টিম এই ক্যাম্প পরিচালনা করেন।
প্রায় ২০০ জন মানুষকে চিকিৎসা প্রদান করা হয় এবং ২০ জনের ফ্রী চোখের ছানি আপারেশনের ব্যবস্থা করা হয়।
এসময় প্রকল্পের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রংপুর অঞ্চলের কারিগরি কর্মকর্তা(নিউট্রিশন) মোঃ মাজহারুল ইসলাম, নাগেশ্বরী উপজেলার এরিয়া ম্যানাজার রিয়াজুল ইসলাম এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উপকারভোগীরা ইএসডিও-এর এমন কাজকে সাধুবাদ জানান।