স্টাফ রিপোর্টার:

বাংলাদেশকে বেকারমূক্ত করতে যুব উন্নয়ন অধিদপ্তর ‘মুজিব বর্ষের আহবান, যুব কর্মসংস্থান ‘ এই শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রাম জেলা যুব উন্নয়ন অধিদপ্তর পাঁচ দিন ব্যাপী আত্মকর্মী থেকে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের দ্বিতীয় ব্যাচের আজ সমাপনী অনুষ্ঠান করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রেজাউল করিম, সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা যুব উন্নয়ন অধিদপ্তর এর উপপরিচালক মোঃ আলী আর রেজা।

প্রধান অতিথি বলেন, আগে স্নাতক ডিগ্রি অর্জন করে উদ্যোক্তা হলে মানুষ উৎসাহ দেওয়ার পরিবর্তে নেতিবাচক ভাবে দেখতো কিন্তু এখন উদ্যোক্তাদেরকে বিভিন্ন ভাবে সহযোগিতার পাশাপাশি আরও উৎসাহিত করা হচ্ছে। অনুষ্ঠানটি কুড়িগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তর এর হলরুমে অনুষ্ঠিত হয় এবং ২৬ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে।