স্টাফ রিপোর্টারঃ
সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি, ব্রাক এর সেক্টর স্পেসালিষ্ট মোঃ শরিফুল ইসলাম, জুনিয়র সেক্টর স্পেসালিষ্ট মোঃ মেহেদী হাসান মিথু এর উপস্থিতিতে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়ন পরিষদে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। উপস্থিত ছিলেন ভিতরবন্দ ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল হক খন্দকার (বাচ্চু), সচিব মোঃ গিয়াস উদ্দিন , ইউপি সদস্য মোঃ আনিছুর রহমান, মোঃ জিয়াউল ইসলাম সহ অন্যান্য স্বেচ্ছাসেবকবৃন্দ। কমিটিতে আহ্বায়ক ভিতরবন্দ জে ডি একাডেমি এর সহকারি শিক্ষক ( গণিত) মোঃ রশিদ আলী , যুগ্ম আহ্বায়ক মোঃ সফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোছা: রুজিনা খাতুন।