ভলান্টিয়ার (নাগেশ্বরী) প্রতিনিধি: শফিকুল’স ম্যাথ পয়েন্ট এর আয়োজনে ২০২২ এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দেওয়া হয়।
আজ দুপুরে ভিতরবন্দ জেডি একাডেমি সংলগ্ন ম্যাথ পয়েন্টের হলরুমে এসএসসি বিদায়ী পরীক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিতরবন্দ জে ডি একাডেমির সহকারী শিক্ষক স্বেচ্ছাসেবক এম রশিদ আলী।

শফিকুল’স ম্যাথ পয়েন্টের পরিচালক শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রায় ৩০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ উপহার দেয়া হয়।