ভলান্টিয়ার (নীলফামারী) প্রতিনিধি: বাংলাদেশ বিনির্মাণে, আমার চোখে আগামীর নীলফামারী” এই প্রতিপাদ্যে ১ই জুন বিকালে বিশ্ব পরিবেশ দিবস -২০২৩ উদ্যাপন উপলক্ষে দ্বীপ্তমান যুব উন্নয়ন সংস্থার আয়োজনে, উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় সোনারায় ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পে বৃক্ষরোপন ও চারা বিতরণ করা হয়।
উক্ত বৃক্ষরোপন ও চারা বিতরণে দ্বীপ্তমান যুব উন্নয়ন সংস্থার সভাপতি আব্দুল মোমিনের সার্বিক তত্বাবধানে ও পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী সদর উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব জেসমিন নাহার। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মণ, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আলমগীর হোসেন, সোনারায় ইউপি চেয়ারম্যান সহ অন্যরা। এসময় শতাধিক ফলজ ও ভেষজ বৃক্ষরোপন ও চারা বিতরণ করা হয় আশ্রয়ন প্রকল্পের ব্যক্তিদের মাঝে।
