ভলান্টিয়ার (কুড়িগ্রাম) প্রতিনিধি: গত ৮ রমজান কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ঝাকুয়াবাড়ি এলাকার ঝাকুয়াবাড়ী যুব সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোঃ আশরাফুল আলম সবুজ বাড়ি থেকে চুরি হওয়া মোবাইলটি জিডি করার মাধ্যমে নাগেশ্বরী থানা, কুড়িগ্রাম কর্তৃক আজ উদ্ধার হয়।
স্বেচ্ছাসেবকদের পাশে দাঁড়াতে পারে খুব খুশি গ্রীন ভিলেজ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ভিতরবন্দ জে ডি একাডেমির সহকারী শিক্ষক (গণিত) এম রশিদ আলী।
এ বিষয়ে আশরাফুল আলম বলেন, মোবাইলটি হারিয়ে যাওয়ার পর আমি এম রশিদ আলী ভাই এর পরামর্শক্রমে থানায় জিডি করি, এরপর বিভিন্ন সময়ে নাগেশ্বরী থানা পুলিশ এবং এম রশিদ আলী ভাই এর সহযোগিতায় আজ রিয়েলমি এনড্রয়েড মোবাইলটি হাতে পাই।
