ভলেন্টিয়ার (কুড়িগ্রাম) প্রতিনিধি: ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশবাদী সংগঠন গ্রীন ভিলেজ ফাউন্ডেশন কুড়িগ্রামের খলিলগন্জ বাজারসহ বিভিন্ন বাজারে বিনামূল্যে এক হাজার টিস্যু ব্যাগ এবং গাছের চারা বিতরণ করা হয়।

এসময় গ্রীন ভিলেজ ফাউন্ডেশন এর পরিচালনা পর্ষদ এর চেয়ারম্যান এম রশিদ আলী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের সহকারী পরিচালক রেজাউল করিম, কুড়িগ্রামের মুখ্য পাট পরিদর্শক ফিরোজ মাহমুদ, ফুড ইন্সপেক্টর হাবিবুর রহমান, খোরশেদ আলম, ফাউন্ডেশনের ভাইচ চেয়ারম্যান মিজানুর রহমান (মিজান), সমন্বয় পরিবারের উদ্যোক্তা হাফিজুর রহমান,যুগ্ম মহাসচিব রাসেল রহমান, হাফিজুর রহমান, জনার্দন সরকার সহ অন্যান্য অতিথিবৃন্দ।

ফাউন্ডেশন এর মহাসচিব আমিনুর রহমান মাস্টারের সঞ্চালনায় পলিথিনের ব্যবহার কমানোর লক্ষ্যে এক হাজার টিস্যু ব্যাগ এবং ফলজ বনজ ভেষজ গাছের চারা বিতরণ করা হয়।
গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের স্লোগান ‘ সবুজ বাড়ি সবুজ গ্রাম’ বাস্তবায়নের লক্ষ্যে বাড়ি বাড়ি বৃক্ষরোপণ করার মাধ্যমে সবুজ গ্রাম তৈরি করা প্রতিশ্রুতি ব্যক্ত করেন সংগঠনের সদস্যবৃন্দ।