ভলান্টিয়ার প্রতিনিধি: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, ঝড় সতর্কীকরণ কেন্দ্র কর্তৃক প্রকাশিত “তাপ প্রবাহের সতর্কবার্তা” বিজ্ঞপ্তিতে আগামী ০৫ (পাঁচ) থেকে ০৬ (ছয়) দিন দেশের উপর দিয়ে চলমান মৃদু, মাঝারি এবং তীব্র তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানা গেছে।
উক্ত তাপ প্রবাহের সতর্কবার্তার কারণে দেশের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম আগামীকাল ৮ জুন ২০২৩ বৃহস্পতিবার মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের একটি প্রজ্ঞাপন সূত্রে বন্ধ রাখার ঘোষণা করা হয়।